1. 1newsftware.com@gmail.com : 1news 1news : 1news 1news
  2. dainikgrambanglaralo@gmail.com : dainikgrambanglaralo : Md:Feroz Miah dainikgrambanglaralo
  3. news@gmail.com : news :
শিরোনাম
কাশেমপুরে লস্কর চালায় জমি জরিপের নামে প্রতারণার অভিযোগ নাম-বেনামে অসাধু চক্রের বিরুদ্ধে টাকা নেওয়া ও ভুক্তভোগীদের জমি জরিপে নাম তোলার প্রতিশ্রুতির অভিযোগ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারে মানববন্ধন ও দোয়া মাহফিলের উদ্যোগ গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিশাল র‍্যালি ​গাজিপুরে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ স্বেচ্ছাসেবক দলের তুষারের দাপটে দিশেহারা নাওজোরবাসী মদনে মোবাইল কোর্টের পরিচালনা করে মাদক সেবনকারীদের ত মেয়াদে সাজা, ‎মদনে চরম বিদ্যুৎ সংকট, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নং শুনই ইউনিয়নের চেয়ারম্যান পদপার্থী হিসেবে দোয়া ও সহযোগীতা কামনা করেন, মোঃ খাইরুল কবীর তালুকদার, বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে ফুলপুরে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়

গাজীপুরে ই ভ্যালি আবাসিক হোটেল থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৯৩ টাইম ভিউ
  • গাজীপুরে ই ভ্যালি আবাসিক হোটেল থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

    প্রতিবেদক:
    মোহাম্মদ বেলাল হোসেনঃ
    গাজীপুর মহানগরীর বাসন থানার চান্দনা-চৌরাস্তা এলাকার ‘ই ভ্যালি’ নামের একটি আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে শান্তা বেগম (৩৩) নামে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে হোটেলের ৩০৭ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে বাসন থানা পুলিশ। এ ঘটনায় নিহতের সঙ্গে হোটেলে অবস্থানকারী লিখন মিয়া পরিচয়দানকারী এক ব্যক্তি পলাতক রয়েছেন।
    ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
    পুলিশ জানায়, নিহত শান্তা বেগম (৩৩) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর এলাকার শহিদুল ইসলামের মেয়ে।
    বাসন থানার উপপরিদর্শক (এসআই) রুপক জানান, হোটেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী সোমবার দুপুরে শান্তা বেগম মো. লিখন মিয়া (৩৫) পরিচয়দানকারী এক ব্যক্তির সঙ্গে হোটেলে ওঠেন। তবে ওই ব্যক্তির প্রকৃত পরিচয় নিয়ে পুলিশের সন্দেহ রয়েছে।
    প্রাথমিক তদন্তে জানা গেছে, কক্ষ ভাড়ার সময় লিখন মিয়া পরিচয়দানকারী ব্যক্তি ভুয়া পরিচয় ব্যবহার করেছেন। এছাড়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই বা সংরক্ষণ না করেই হোটেল কর্তৃপক্ষ কক্ষ ভাড়া দিয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।
    পুলিশ জানায়, ঘটনার পর থেকেই লিখন মিয়া পরিচয়দানকারী ওই ব্যক্তি পলাতক রয়েছেন। তার প্রকৃত পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
    এসআই রুপক আরও জানান, নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা আসার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মামলা দায়ের করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :
কাশেমপুরে লস্কর চালায় জমি জরিপের নামে প্রতারণার অভিযোগ নাম-বেনামে অসাধু চক্রের বিরুদ্ধে টাকা নেওয়া ও ভুক্তভোগীদের জমি জরিপে নাম তোলার প্রতিশ্রুতির অভিযোগ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারে মানববন্ধন ও দোয়া মাহফিলের উদ্যোগ গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিশাল র‍্যালি ​গাজিপুরে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ স্বেচ্ছাসেবক দলের তুষারের দাপটে দিশেহারা নাওজোরবাসী মদনে মোবাইল কোর্টের পরিচালনা করে মাদক সেবনকারীদের ত মেয়াদে সাজা, ‎মদনে চরম বিদ্যুৎ সংকট, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নং শুনই ইউনিয়নের চেয়ারম্যান পদপার্থী হিসেবে দোয়া ও সহযোগীতা কামনা করেন, মোঃ খাইরুল কবীর তালুকদার, বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে ফুলপুরে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It