গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারে মানববন্ধন ও দোয়া মাহফিলের উদ্যোগ
মোহাম্মদ বেলাল হোসেন
স্টার্ফরিপোর্টার
সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্মরণে দোয়া মাহফিল এবং হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
আগামী ০৭ আগস্ট ২০২৬, শুক্রবার সকাল ১০:০০ টায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় মানব বন্ধন শেষে দোয়া ও আত্বার মাগফিরাত কামনা মন্ডল বাড়ির ৭ম তলায় কর্মসূচি অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের পাশাপাশি সাংবাদিক তুহিন হত্যার আসামিদের দ্রুত বিচার এবং সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতন, হয়রানি বন্ধসহ নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।
জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির গাজীপুর জেলা শাখার সাংবাদিকবৃন্দের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply