গাজীপুরে ৬০ লাখ টাকার দুর্নীতি ও বাংক চেকের মামলায় বাসন ভূমি অফিসের কর্মকর্তা জাফর ইকবাল গ্রেপ্তার
স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরে প্রায় ৬০ লাখ টাকার দুর্নীতি মামলায় বাসন ভূমি অফিসের বিতর্কিত কর্মকর্তা জাফর ইকবাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর শিববাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তারের এই সাহসী পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছে স্থানীয় এলাকাবাসী।
অভিযুক্ত জাফর ইকবাল বাসন ভূমি অফিসে কর্মরত থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়মের মাধ্যমে প্রায় ৬০ লাখ টাকার দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তার এই অপকর্মের বিরুদ্ধে এলাকাবাসী ও সচেতন মহল সোচ্চার হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং বাসন থানাকে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ দিয়ে অবগত করেছিলেন।
পরে প্রশাসনের উচ্চ মহলের নির্দেশনায় এবং গাজীপুর সদর থানার সাব-ইন্সপেক্টর মোশারফ হোসেনের নেতৃত্বে শিববাড়ি এলাকা থেকে তাকে সফলভাবে গ্রেপ্তার করা হয়।
এই দুর্নীতিবিরোধী সফল অভিযানে তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপ নেওয়ায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, বাসন থানা, সদর থানা, সাব-ইন্সপেক্টর মোশারফ হোসেন এবং পুরো প্রক্রিয়ায় নেতৃত্বদানকারী স্থানীয় এলাকাবাসীকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ। এলাকাবাসী এই দুর্নীতিবাজ কর্মকর্তার দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply