শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...
সংবাদের শিরোনাম :
গাজীপুরে বিডিএস অফিসে কোটি টাকার ঘুষ-বাণিজ্য ও চাঁদাবাজির তথ্য সংগ্রহে সাংবাদিকদের হত্যাচেষ্টা, বহুরুপি লীগ থেকেবিএনপি নেতা সাইফুলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ আশুলিয়ায় জুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড আশুলিয়া ইস্টার্ন হাউজিং এ তালাবদ্ধ কক্ষে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, বাড়িওয়ালার আচরণ নিয়ে রহস্যজনক। আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার থেকে অবৈধ ভাবে রিফিল, জরিমানা ২ লাখ। উদযাপিত হলো দৈনিক গ্রাম বাংলার আলো পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হলো দৈনিক গ্রাম বাংলার আলো পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ‎ গাজীপুরে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ অনুষ্ঠিত প্রশিক্ষণ তালিকা নিয়ে গাইবান্ধায় সাংবাদিকদের ক্ষোভ তরুণ ও কর্মরত সাংবাদিকদের বাদ দেওয়ার অভিযোগ মোঃ রিয়ায এলাহী রাজন, স্টাফ সার ও জ্বলানী তেলের দাম কমানোর দাবিতে গাইবান্ধায় কৃষক সমিতির বিক্ষোভ মিছিল ও সমাবেশ দেশের বাজারে আজ নতুন দামে বিক্রি হচ্ছে সোনার ভরি

উদযাপিত হলো দৈনিক গ্রাম বাংলার আলো পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ‎

উদযাপিত হলো দৈনিক গ্রাম বাংলার আলো পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী
‎
‎এ আর আল মামুন ঃ স্টাফ রিপোর্টার
‎
‎গাজীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে দৈনিক গ্রাম বাংলার আলো পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী।
‎মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫টায় গাজীপুর চৌরাস্তার ময়মনসিংহ রোডস্থ হাজী টাওয়ারে দৈনিক গ্রাম বাংলার আলো পত্রিকার কার্যালয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. ফিরোজ আল মামুন।
‎এ সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক, নির্বাহী সম্পাদক, বার্তা সম্পাদকসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, গণমাধ্যমকর্মী, শুভাকাঙ্ক্ষী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‎অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে বিশ্বশান্তি এবং দৈনিক গ্রাম বাংলার আলো পত্রিকার সার্বিক সাফল্য ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎আলোচনা সভায় প্রধান অতিথি ডা. ফিরোজ আল মামুন বলেন, সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করাই একটি সংবাদপত্রের অন্যতম প্রধান দায়িত্ব। তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে সত্যতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।
‎আলোচনা শেষে দৈনিক গ্রাম বাংলার আলো পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান অতিথিরা।
‎কেক কাটার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
‎

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

© All rights reserved © 2027 gazipurkhobor
Design & Developed BY https://starwebhostit.com/