সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
প্রশিক্ষণ তালিকা নিয়ে গাইবান্ধায় সাংবাদিকদের ক্ষোভ
তরুণ ও কর্মরত সাংবাদিকদের বাদ দেওয়ার অভিযোগ
মোঃ রিয়ায এলাহী রাজন, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা
গাইবান্ধায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মসূচির তালিকা নিয়ে সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিশেষ করে মাঠপর্যায়ে কাজ করা তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণের সুযোগ না দেওয়ায় প্রশ্ন তুলেছেন সাংবাদিকদের একটি অংশ। তাদের অভিযোগ, পেশাগত দক্ষতা বাড়ানোর এমন গুরুত্বপূর্ণ সুযোগ থেকে তরুণদের কেন বাদ দেওয়া হলো, তার কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে গাইবান্ধা সার্কিট হাউসের সামনে এ অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। এ সময় জেলা তথ্য অফিসের কথিত পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা।
বিক্ষোভকারীরা বলেন, সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য এ ধরনের প্রশিক্ষণ তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সাংবাদিকতার নীতিমালা ও দায়িত্বশীলতা সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করে।
কিন্তু গাইবান্ধায় প্রশিক্ষণার্থী নির্বাচনের ক্ষেত্রে তরুণ ও মাঠপর্যায়ে সক্রিয় সাংবাদিকদের কেন বিবেচনায় নেওয়া হয়নি—এ প্রশ্নের উত্তর চান তারা। দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি নিয়মিত সংবাদ সংগ্রহ ও প্রকাশের সঙ্গে সম্পৃক্ত তরুণদের একটি অংশ প্রশিক্ষণের তালিকায় স্থান না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিকরা।
তাদের প্রশ্ন, তরুণ সাংবাদিকরা যদি প্রশিক্ষণের সুযোগ না পান, তাহলে তাদের পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে কীভাবে? নতুনদের দক্ষ করে গড়ে তোলার পরিবর্তে তাদের বাদ দেওয়ার কারণই বা কী?
বিক্ষোভকারীদের অভিযোগ, প্রশিক্ষণার্থী নির্বাচনের ক্ষেত্রে কী ধরনের মানদণ্ড অনুসরণ করা হয়েছে, তা পরিষ্কার নয়। প্রকৃত কর্মরত ও তরুণ সাংবাদিকদের বাদ দিয়ে কারা সুযোগ পেয়েছেন এবং কী বিবেচনায় তাদের নির্বাচন করা হয়েছে—এ বিষয়ে স্বচ্ছ ব্যাখ্যা প্রয়োজন বলে দাবি করেন তারা।
সাংবাদিকরা আরও বলেন, রাষ্ট্রীয় উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে কোনো ধরনের পক্ষপাত বা বৈষম্যের অভিযোগ ওঠা কাম্য নয়। যোগ্যতা, পেশাগত সক্রিয়তা ও প্রয়োজনের ভিত্তিতে প্রশিক্ষণার্থী নির্বাচন করা হলে এ ধরনের বিতর্কের সুযোগ কমে