শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার থেকে অবৈধ ভাবে রিফিল, জরিমানা ২ লাখ।
মোঃ শামীম হোসেন , স্টাফ রিপোর্টারঃ
ঢাকার আশুলিয়া কুটুরিয়া স্টান্ডে বড় এলপিজি সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে অবৈধভাবে গ্যাস রিফিল এবং সিলিন্ডারের ওজন বাড়াতে পানির ব্যবহার করা ও সরকারি নির্ধারিত রেট ১৫৮৫ টাকার গ্যাস সিলিন্ডার ২২০০ থেকে ২৫০০ টাকায় বিক্রির অভিযোগে ইকবাল এন্টারপ্রাইজকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি ও গ্যাস ক্রয়ের ভাউচার না রাখাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে আরও একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
রোববার (৪ অক্টোবর) আশুলিয়ার কাঠগড়া ও আমতলা ,ও কুটুরিয়া এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এসব অনিয়মের তথ্য উঠে আসে। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আমতলা এলাকার ইকবাল এন্টারপ্রাইজে ১২ কেজি এলপিজি সিলিন্ডার সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। এছাড়া প্রতিষ্ঠানটির কাছে গ্যাস ক্রয়ের ভাউচার না থাকায়।
অভিযানে গুরুতর অনিয়ম হিসেবে বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে এলপিজি রিফিলের বিষয়টি ধরা পড়ে। অভিযোগ রয়েছে, রিফিলের সময় পানিও ব্যবহার করা হতো। এতে সিলিন্ডারের ওজন বাড়িয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল বলে অভিযোগ করা হয়। এ অপরাধে ইকবাল এন্টারপ্রাইজকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, কাঠগড়া আমতলা এলাকার হাজি আব্দুর রহমান এন্টারপ্রাইজে মূল্য তালিকা, বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের মধ্যে অসামঞ্জস্য পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া কাঠগড়া বাজারের ফলের দোকানগুলোতেও অভিযান চালানো হয়। অতিরিক্ত দামে ফল বিক্রি করা হচ্ছে কি না এবং দোকানে মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে কি না, তা যাচাই করেন অভিযানের কর্মকর্তারা। এ সময় বাজারের কয়েকটি ফলের দোকানকে মূল্য তালিকা প্রদর্শন এবং অতিরিক্ত দামে ফল বিক্রি না করার বিষয়ে সতর্ক করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার তদারকি এবং অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।