1. 1newsftware.com@gmail.com : 1news 1news : 1news 1news
  2. dainikgrambanglaralo@gmail.com : dainikgrambanglaralo : Md:Feroz Miah dainikgrambanglaralo
  3. news@gmail.com : news :
শিরোনাম
কাশেমপুরে লস্কর চালায় জমি জরিপের নামে প্রতারণার অভিযোগ নাম-বেনামে অসাধু চক্রের বিরুদ্ধে টাকা নেওয়া ও ভুক্তভোগীদের জমি জরিপে নাম তোলার প্রতিশ্রুতির অভিযোগ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারে মানববন্ধন ও দোয়া মাহফিলের উদ্যোগ গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিশাল র‍্যালি ​গাজিপুরে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ স্বেচ্ছাসেবক দলের তুষারের দাপটে দিশেহারা নাওজোরবাসী মদনে মোবাইল কোর্টের পরিচালনা করে মাদক সেবনকারীদের ত মেয়াদে সাজা, ‎মদনে চরম বিদ্যুৎ সংকট, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নং শুনই ইউনিয়নের চেয়ারম্যান পদপার্থী হিসেবে দোয়া ও সহযোগীতা কামনা করেন, মোঃ খাইরুল কবীর তালুকদার, বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে ফুলপুরে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়

​গাজিপুরে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ স্বেচ্ছাসেবক দলের তুষারের দাপটে দিশেহারা নাওজোরবাসী

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৯৫ টাইম ভিউ

​গাজিপুরে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ স্বেচ্ছাসেবক দলের তুষারের দাপটে দিশেহারা নাওজোরবাসী

​বিশেষ প্রতিনিধি, গাজীপুরঃ
​গাজীপুর মহানগরের বাসন থানাধীন নাওজোর এলাকায় স্বেচ্ছাসেবক দলের মাইদুল ইসলাম তুষার নামের এক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসবাদ, মাদক সেবন ও নারী সংক্রান্ত নানা অপকর্মের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, রাজনৈতিক দলের পদ-পদবি ও প্রভাবকে পুঁজি করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন তিনি। তার লাগামহীন অপকর্মে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ।
​স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক চেয়ারম্যান বাবুল হোসেনের ছেলে মাইদুল ইসলাম তুষার দীর্ঘদিন ধরে বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় নানা অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। পরিবহন, দোকানপাট ও স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে মারধর এবং হুমকি-ধামকি দেওয়া তুষারের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে।
​অভিযোগ রয়েছে, তিনি শুধু চাঁদাবাজিতেই সীমাবদ্ধ নন; মাদক সেবন, গ্যাং কালচার পরিচালনা ও নারী ঘটিত একাধিক বিতর্কিত ঘটনার সাথেও জড়িত। কিছুদিন আগে একটি স্থানীয় রিসোর্টে নারীসহ আটক হওয়ার মতো ঘটনাও ঘটেছে বলে জানান প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী। একের পর এক বিতর্কিত ঘটনায় জড়ালেও তুষার কাউকেই তোয়াক্কা করেন না বলে ভুক্তভোগীদের দাবি।
​নাওজোর এলাকার একাধিক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “তুষারের অত্যাচারে আমরা শান্তিতে বসবাস করতে পারছি না। সে কোনো আইনকানুন বা গণ্যমান্য ব্যক্তিদের মান্য করে না। বাবা সাবেক চেয়ারম্যান হওয়ার সুবাদে এবং রাজনৈতিক পরিচয়কে ব্যবহার করে সে যে কোনো অপরাধ করে পার পেয়ে যাওয়ার চেষ্টা করে।”
​এলাকাবাসীর আকুল আবেদন, দ্রুত তুষারের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে আইনানুগ পদক্ষেপ নেওয়া হোক এবং এলাকার নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা হোক।
​এই বিষয়ে বাসন থানা পুলিশ ও তুষারের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :
কাশেমপুরে লস্কর চালায় জমি জরিপের নামে প্রতারণার অভিযোগ নাম-বেনামে অসাধু চক্রের বিরুদ্ধে টাকা নেওয়া ও ভুক্তভোগীদের জমি জরিপে নাম তোলার প্রতিশ্রুতির অভিযোগ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারে মানববন্ধন ও দোয়া মাহফিলের উদ্যোগ গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিশাল র‍্যালি ​গাজিপুরে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ স্বেচ্ছাসেবক দলের তুষারের দাপটে দিশেহারা নাওজোরবাসী মদনে মোবাইল কোর্টের পরিচালনা করে মাদক সেবনকারীদের ত মেয়াদে সাজা, ‎মদনে চরম বিদ্যুৎ সংকট, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নং শুনই ইউনিয়নের চেয়ারম্যান পদপার্থী হিসেবে দোয়া ও সহযোগীতা কামনা করেন, মোঃ খাইরুল কবীর তালুকদার, বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে ফুলপুরে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It