নাটোর সদর উপসহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের
নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর
নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভার প্রাপ্ত উপসহকারী ভূমি কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে স্থানীয় কয়েকজন সেবাগ্রহীতার পক্ষ থেকে বিভিন্ন অনিয়ম ও দায়িত্ব পালনে অসদাচরণের অভিযোগ উঠেছে।
অভিযোগকারীদের দাবি, ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে তারা হয়রানির শিকার হয়েছেন। টাকা ছারা কিছু বুজে না টাকা দিলে কাজ হয়, না হলে মাসের পর মাস ঘুরতে হয়। তারা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
তবে এই অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযুক্ত কর্মকর্তা মতিউর রহমানের বক্তব্যও এই প্রতিবেদনের জন্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
এ বিষয়ে নাটোর জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ভূমি বিভাগের কর্মকর্তারা জানান, লিখিত অভিযোগ ও প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহল ভূমি অফিসে স্বচ্ছতা ও খাছনা খারিজ এর কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। জবাবদিহিতা নিশ্চিত করতে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply