সাংবাদিক এম এ কাজল খানের ওপর বর্বরোচিত হামলার বিচার দাবি, ফুঁসে উঠেছেন সাংবাদিক সমাজ
প্রতিবেদকঃ মোঃ হযরত আলী রানাঃ
সাংবাদিক এম এ কাজল খানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। এ কাপুরুষোচিত হামলার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে ফুঁসে উঠেছেন সাংবাদিক সমাজ।
সোমবার (১৩ জুলাই) ঢাকা প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সাংবাদিকরা এই দাবি জানান। বিক্ষুব্ধ সাংবাদিকরা ব্যানার ও পোস্টার হাতে নিয়ে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক এবং সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। এম এ কাজল খানের ওপর যে হামলা চালানো হয়েছে, তা কেবল একজন সাংবাদিকের ওপর নয়, বরং সংবাদপত্রের স্বাধীনতার ওপর আঘাত। এমন ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং হামলাকারী সন্ত্রাসীদের অতি দ্রুত শনাক্ত করে কঠোর বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।
বক্তারা আরও বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি নিরাপদ না থাকেন, তবে রাষ্ট্র ও সমাজের নিরাপত্তা বিঘ্নিত হবে।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply